নিম কাঠ চুরি করে জগন্নাথ ধাম করতে হবে, এই অবস্থা হয়নি: মমতা

আমুদরিয়া নিউজ: ওড়িশা সরকার সম্প্রতি দিঘার জগন্নাথধামের মূর্তিতে যে নিমকাঠ ব্যবহার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে। ওড়িশার সন্দেহ পুরীর মন্দিরের নবকলেবরে তৈরির পরে বাড়তি পবিত্র নিমকাঠ কোনওভাবে দিঘার মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে। এনিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে তারা। এই ইস্যুতে সোমবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, ‘নিম কাঠ চুরি করে জগন্নাথ ধাম তৈরি করতে হবে, এমন অবস্থা হয়নি। নিমকাঠ চুরি করব কেন? আমার বাড়িতেই তো চারটে নিমগাছ আছে। কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না।“ তিনি আরও উল্লেখ করেন, ‘জগন্নাথ মূর্তি তো কিনতেও পাওয়া যায়। আমাদের মার্বেলের তৈরি মূর্তি ছিল।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *