মোদির সঙ্গে এক মঞ্চে বিজয়ন-থারুর, ‘অনেকের ঘুম উড়ে যাবে’ বললেন প্রধানমন্ত্রী

আমুদরিয়া নিউজ: আদানি গোষ্ঠীর তত্ত্বাবধানে নতুন করে ঢেলে সাজানো হয়েছে তিরুঅনন্তপুরমের ভিঝিনজাম বন্দর। সেই সমুদ্র বন্দরের উদ্বোধনে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেস নেতা শশী থারুর।  এদিন বিজয়নের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে কেরলের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আপনি ইন্ডি জোটের একজন মজবুত স্তম্ভ। শশী থারুরজিও এখানে উপস্থিত রয়েছেন। আজ বোধহয় অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে।’ প্রধানমন্ত্রী কারও নাম না নিলেও মনে করা হচ্ছে ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে তিনি এই মনৃতব্য করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিরুবনন্তপুরম বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।  এই তিরুঅনন্তপুরম শশীর সংসদীয় ক্ষেত্র। এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, ‘জানি না কোন গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন মন্তব্য করছেন। ইন্ডিয়া জোট, কংগ্রেস কিংবা রাহুল গান্ধী নয়, প্রধানমন্ত্রীই বিনিন্দ্র রজনী কাটাবেন।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *