৫১ বছর পরে বই ফেরৎ, একটু দেরি!

আমুদরিয়া নিউজ : আধুনিক পাঠকদের সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়ছে গ্রন্থাগারগুলির। এ হেন পরিস্থিতিতে কিছুটা হলেও হাস্যরসের উদ্রেক করলেন এক ব্যক্তি। কানাডার একটি গ্রন্থাগারের একটি বই প্রায় ৫১ বছর পর ফেরত দিলেন তিনি! কানাডার ‘ভ্যাঙ্কুভার পাবলিক লাইব্রেরি’-তে ঘটে যাওয়া এই ঘটনায় গ্রন্থাগারের কর্মচারী থেকে সাধারণ পাঠক, বিস্মিত অনেকেই। বইটির নাম, ‘দ্য টেলিস্কোপ’। হ্যারি এডওয়ার্ড নিলের লেখা বইটিতে ওই গ্রন্থাগারের পক্ষ থেকে শেষ বার ধার দেওয়ার যে তারিখ লেখা রয়েছে, তা ১৯৭১ সালের ২০ এপ্রিল। যিনি বইটি ফেরত দিয়েছেন, তিনি একটি চিরকুটে লিখেছেন, ‘মার্জনা করবেন, একটু দেরি হয়ে গেল। কিন্তু বইটি খুব ভাল অবস্থাতেই আছে।’ কথাটি অবশ্য ভুল বলেননি ওই ব্যক্তি। ৫১ বছর পরে ফেরত দিলেও বইটি প্রায় অক্ষতই রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *