অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ সেমিফাইনালে ভারত

আমুদরিয়া নিউজ : চলতি অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে অপরাজিত ভারত। ট্রফি হাতে তুলতে আর বাকি দুটো ম্যাচ। সুপার সিক্সের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে ভারত উঠল সেমিফাইনালে। ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। গোঙ্গাদি তৃষা ওপেন করতে নেমে ১১০ রানে অপরাজিত থাকেন। অপর ওপেনার জি কামালিনি করেন ৫১ ও সানিকা ছালকে করেন ২৯। এই রান তাড়া করার জন্য স্কটল্যান্ডের দরকার ছিল বড় ইনিংস।

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ১৪ ওভারে মাত্র ৫৮ রান করে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ৩১ তারিখ সকাল ৮ টায় সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *