ঝাড়খণ্ডে দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে ২ চালক নিহত

আমুদরিয়া নিউজ : মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে ২ জন চালক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনটিপিসি পরিচালিত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে বারহাইত থানা এলাকার ভোগনাডিহের কাছে। পূর্ব রেলওয়ের মুখপাত্র কৌশিক মিত্র বলেন, মালবাহী ট্রেন এবং ট্র্যাক উভয়ই এনটিপিসির। ভারতীয় রেলওয়ের সাথে এর কোনও সম্পর্ক নেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *