ফিট ইন্ডিয়া, এসএসবির আয়োজনে শিলিগুড়িতে শুরু ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট

আমুদরিয়া নিউজ : কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্টের আওতায় এবার শিলিগুড়ির কাছে রাণীডাঙায় সশস্ত্র সীমা বল (এসএসবি)আয়োজন করেছে ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার টুর্নামেন্ট। সোমবার রাণীডাঙায় এসএসবির সদর দফতরের তিস্তা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। এসএসবি হেডকোয়ার্টারের আইজি বন্ধন সাক্সেনা এবং পদস্থ পুলিশ কর্তারা ছিলেন। টুর্নামেন্ট চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। মহিলা ও পুরুষ—দু’টি বিভাগ মিলিয়ে ৮০টি দল এই প্রতিযোগিতায় রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *