আমুদরিয়া নিউজ : সময়মতো কাজ শেষ করে ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায় সে বিষয়ে বড়োসর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রয়োজনে ভিন রাজ্যের আধিকারিকও নিয়োগ করা যেতে পারে। এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। এ প্রসঙ্গে ঝাড়খন্ড, উড়িষ্যা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের পরামর্শ দেন বিচারপতিরা। বিচারপতি বেঞ্চের এই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি ভিন রাজ্যের অফিসাররা বাংলা বুঝতে পারবেন না যার ফলে কাজে অসুবিধা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের দাবি অনুযায়ী এক সময় গোটা পশ্চিমবাংলায় বাঙালি সংস্কৃতি চলত যার কারণে কাজে সমস্যা হওয়ার কথা নয়। চূড়ান্ত ভোটার তালিকা ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করার পথে নানান বাধা। এই কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করার মত অফিসারের সংখ্যাও কম। যার ফলে বিচারপতি বেঞ্চের এই সিদ্ধান্ত।