আমুদরিয়া নিউজ : মহিলাদের স্বাস্হ্য সুরক্ষা এবং নিরাময়যোগ্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র খুব শীঘ্রই দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV ভ্যাক্সিন কর্মসূচী চালু করতে চলেছে। ১৪ বছর বয়সী প্রায় ১ কোটি ১৫ লক্ষ মেয়েদের প্রতি বছর এই টীকা দেওয়া হবে। সুস্হ নারী প্রকল্পের অধীনে এই পদক্ষেপ এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত।