আমুদরিয়া নিউজ : কিছুদিন আগেই ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ISF জয়েন করেছেন। তারপর থেকেই জল্পনা তৈরি হয় আইএসএফ থেকে তাকে এবারের নির্বাচনে প্রার্থী করা হবে। আর সেই জল্পনাই সত্যি হলো, ক্যানিং পূর্ব থেকে তাঁকে প্রার্থী করল ISF। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের সঙ্গে।
সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। এ দিন ৩৩টি আসনের মধ্যে ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ভাঙড় বিধানসভা থেকেই ভোটে দাঁড়িয়েছেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লা।