আবার কি মাস্ক পরার দিন ফিরে আসছে, কেরল সেই ইঙ্গিত দিল

আমুদরিয়া নিউজ : চিনের নতুন সংক্রামক ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস (এইচএমপিভি) এবার হংকংয়ে ছড়াল। ফলে, তা নিয়ে আতঙ্ক, আশঙ্কা বাড়ছেই নানা দেশে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে উদ্বেগের কিছু নেই বলে জানানো হয়েছে। তবে কেরলের স্বাস্থ্য দফতর কোনও ঝুঁকি নিতে রাজি নয়। কেরল স্বাস্থ্য দফতর সে রাজ্যে আবার মাস্ক পরার অভ্যেস করার পরামর্শ দিয়েছে। তবে সকলকে নয়, বেশি বয়স্ক, শিশু এবং গর্ভবতীদের বাড়ি তেকে বেরোলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেরল স্বাস্থ্য দফতর।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত সর্দি-হাঁচি-কাশির মাধ্যমেই এই ভাইরাস ছড়ায়। এইচএমপিভি-র নানা প্রজাতি রয়েছে। কোনটি চিনে ছড়িয়েছে তা স্পষ্ট নয়।

বিশেষজ্ঞদের অনেকেই পরামর্শ দিচ্ছেন। মূলত যে সব কথা তাঁরা বলেছেন তা হলঃ

১) বাড়ির বাইরে বার হলে, ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরতে হবে।
২) বাইরে থেকে বাড়ি ফিরেই হাত স্যানিটাইজার বা সাবান এবং বা জল দিয়ে ভাল করে হাত ধুয়ে ফেলতে হবে। বাসে, ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টে বাইরে যাওয়ার পরে কোনও দরকারে চোখে মুখে হাত দেওয়ার আগেও ধুয়ে নিলে ভাল হয়।
৩) জ্বর সর্দি কাশি হলে নিজে ডাক্তারি না করে ডাক্তারের কাছে যেতে হবে। ওষুধের দোকানদারের পরামর্শে ওষুধ না খাওয়াই ভাল।

মনে রাখবেন
করোনার মতোই এইচএমপিভি ভাইরাস শ্বাসকষ্টের কারণ।
করোনার মতোই সংক্রামক। দ্রুত একজনের থেকে অন্যজনের দেহে ছড়ায়।
কোভিডে যেমন জ্বর, গলা বাথ্যা, কাশি উপসর্গ, তেমনই এ ক্ষেত্রেও।

যাঁরা নানা রোগে ভূগছেন, প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের এই ভাইরাস তাড়াতাড়ি কাবু করে দিতে পারে।
তাই সাবধান থাকুন। সতর্ক থাকুন। কোনও দরকার হলে সরকারি হাসপাতালে যান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *