আমুদরিয়া নিউজ : এবার প্রতিবেশী পাকিস্তানের কয়েকটি জাযগাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্থান। শনিবার আফগানিস্থানের তরফে একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। দুদিন আগে আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে আফগানরা। সে সময়ে জবাব দেওয়া হবে বলে আফগানিস্থান জানিয়েছিল। এদিন পাকিস্তানে হামলার পরে আফগানিস্থানের বিবৃতিতে অবশ্য প্রতিবেশী দেশের নামোল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, দু-দেশের কাল্পনিক লাইনের কয়েকটি জায়গায় হামলা করা হয়েছে।
Total Views:
0