আমুদরিয়া নিউজ : মঙ্গলবার সন্ধেয় আলিপুরদুয়ার শহরের সমাজনগর এলাকায যৌনপল্লিতে এক মহিলাকে গুলি করে খুন করা হয়েছে। ওই সময়ে গুলিতে জখম হয়েছে এক নাবালকও। সে নবম শ্রেণির ছাত্র৷ পুলিশ জেনেছে, আততায়ীরা বাইকে হামলা চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলাকে খুন করার ছক কষেই আততায়ীরা গিয়েছিল। গুলি লক্ষভ্রষ্ট হয়ে নাবালকের লাগে বলে পুলিশের সন্দেহ। পুলিশ তল্লাশিতে নেমেছে।
