শুরুতে বিনোদন বলতে ছিল পুতুল নাচ, ডুয়ার্সের এই রাসমেলায় এখন সার্কাস নাগরদোলা নিয়ে মাতামাতি

আমুদরিয়া নিউজঃ বহু বছরের পুরোনো না হলেও ডুয়ার্সের এই রাসমেলা নিয়ে মানুষের বেশ উন্মাদনা আছে। শুরুর দিকে এই রাসমেলায় বিনোদন বলতে থাকত কেবল পুতুল নাচ। দোকান পাট তেমন বেশি থাকত না। পুতুল নাচের টানেই মেলাতে যেটূকু ভিড় হতো,ওই আর কি। দিন বদলেছে। এখন এই রাসমেলায় নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন ছাড়াও আছে বিভিন্ন ধরণের জয় রাইড। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খেউচাঁদ পাড়া আদিবাসী জুবলি ক্লাবের রাসমেলার কথা বলছি। এই মেলা ৩৩ বছরে পা দিল। আজ রাস পূর্ণিমা উপলক্ষে পুজো হবে। আগামী কাল রাসমেলার উদ্বোধন। ২৬ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় খাবারের পাশাপাশি বিভিন্ন ধরণের জিনিসের দোকান এসেছে।

আনন্দ দানের জন্য নাগরদোলা থেকে শুরু করে সার্কাস আরও কত কি আছে এই মেলায়। আশপাশের অঞ্চল ও চা বাগান থেকে হাজার হাজার মানুষ আসেন মেলাতে। সার্কাস,নাগরদোলা অন্যান্য জয় রাইডের আনন্দ নিতে মানুষের ভীষণ মাতামাতি দেখা যায়। মেলা কমিটির সভাপতি আফদার আলি বলেন, আগামী কাল থেকে মেলা শুরু হবে। দোকান পাট বসে গিয়েছে। নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন অনেক কিছু এসেছে। সার্কাস থাকছে। নর্থ বেঙ্গল সার্কাস। ভালোমত মেলা হয়। এবছর ২৬ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *