ল্যাবে মাদক বানানোর চক্র ফাঁস, ধৃত ৫ ইঞ্জিনিয়র

আমুদরিয়া নিউজ : রসায়নের এক কৃতী ছাত্রকে ক্রিস্টাল মেথ বা মেথামফেটামিন তৈরির জন্য নিয়োগ করেছিল চেন্নাইয়ের এক মাদক চক্র। এমনকি, শহরে একটি গোপন পরীক্ষাগার পর্যন্ত স্থাপন করেছিল চক্রটি। চক্রটি ধরেছে চেন্নাই পুলিশ। সাতজন ধরা পড়েছে। পাঁচজন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। আরেকজন চেন্নাইয়ের এক নামকরা কলেজের রসায়ন বিষয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র। অন্য এক প্রতিষ্ঠান থেকে তিনি বিএসসি করেছিলেন। দুর্দান্ত ফলের জন্য তাঁকে স্বর্ণপদক পর্যন্ত দেওয়া হয়েছিল।

এই তরুণ কৃতী ছাত্রদেরই মাদক তৈরি এবং বিক্রির কাজে লাগিয়েছিল মাদক চক্রটি। অরুণ কুমার নামে এক দাগী অপরাধীর কাছ থেকে অল্প পরিমাণে মেথামফেটামিন নিয়ে বিক্রি করে মাদক ব্যবসা শুরু করেছিল গ্র্যাজুয়েটদের ইঞ্জিনিয়ারদের এই দলটি। পরে, নিজেরাই ওষুধ তৈরির করবে, এমন চিন্তা আসে তাদের মাথায়। এরপরই তারা দলে টানে রসায়নের স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রটিকে। তারপর তারা ক্রিস্টাল মেথ উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সংগ্রহ করে। এর জন্য নিজেদের পরিবার থেকেও টাকা ধার করেছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *