আতসবাজির পশরায় সেজে উঠেছে রাসমেলা মাঠ

আমুদরিয়া নিউজ : গতবার ভালো সাড়া মেলায় এবছরও বাজি মেলা হচ্ছে কোচবিহার শহরে। নানা ধরণের আতশবাজির পশরায় সেজে উঠেছে রাসমেলা মাঠ। গত সোমবার বাজি মেলার উদ্বোধন হয়। কোচবিহার জেলা আতশবাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মেলা হচ্ছে। ভবানীগঞ্জ বাজারের বেশির ভাগ বাজির দোকান এবং শহরের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজির পশরা সাজিয়ে বসেছে মেলায়। ফুলঝুড়ি, চরকি, রঙ মশাল, তুবড়ি, তারাবাতি, ফানুস সহ আরও নানা ধরণের আতশবাজি পাওয়া যাচ্ছে মেলার স্টলে। দীপাবলি যত এগিয়ে আসছে ক্রেতারাও বাজি কিনতে ভিড় করছে রাসমেলা মাঠে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *