আরব সাগরের তীরের এক বাড়ির মালিক হলেন পূজা

আমুদরিয়া নিউস: বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে নিজের জন্মশহর মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আরব সাগরের তীরে অবস্থিত বাড়িটির মালিক হতে পূজা ব্যয় করেছেন বিপুল অংকের অর্থ।

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় আরব সাগরের তীরে বাড়ি কিনেছেন পূজা। ৪ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়িটি কিনতে পূজা ব্যয় করেছেন ৪৫ কোটি টাকা।বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এছাড়া ভেতরের নকশাতেও রয়েছে আভিজাত্যের ছাপ। জানা গেছে খুব শিগগিরই নতুন বাড়িতে উঠবেন নায়িকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *