আমুদরিয়া নিউজ : নবজাতকের দেহ কাগজের বাক্সে ভরে রেল স্টেশনে রেখে চলে গিয়েছেন পরিবারের লোক। দুদিন আগে বাংলাদেশের যশোরের রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মের ঘটনা। পুলিশ সিসি ক্যামেরা থেকে দেখেছে, একজন লোক অনেকক্ষণ বাক্সটি নিয়ে ওভারব্রিজের সামনে বসেছিল। তার পরে বাক্সটি প্ল্যাটফর্মে রেখে চলে গিয়েছে। পুলিশ তাঁকে চিহ্নিত করে ধরার চেষ্টা করছে। সদ্যোজাতের দেহটি ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
Total Views:
0