বয়স ১৮, সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড

আমুদরিয়া নিউজঃ বিশ্ব রেকর্ড গড়লেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের সব কটিই জয় করলেন তিনি। আজ ৯ অক্টোবর বুধবার সকালে তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে (৮০২৭ মিটার) আরোহণ করে নিমা রিনজি এই কৃতিত্ব গড়লেন।

বিশ্বের সবচেয়ে উঁচু এই ১৪টি পর্বতশৃঙ্গ হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত, যা নেপাল, চীন, ভারত এবং পাকিস্তানে বিস্তৃত। বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলো জয় করার এমন অভিযান পর্বতারোহণের দুনিয়ায় বিশাল মর্যাদাপূর্ণ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এত দিন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব ছিল নেপালের মিংমা ডেভিড শেরপার দখলে। ২০১৯ সালের ২৯ অক্টোবর মিংমা ওই রেকর্ড গড়েন। তখন তাঁর বয়স ছিল ৩০ বছর ১৬৬ দিন। এদিন নিমা তিনি সবচেয়ে কনিষ্ঠতম পর্বত অভিযান কারী হিসাবে নয়া রেকর্ড করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *