আমুদরিয়া নিউজ: এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলন উপলক্ষে চলতি সপ্তাহে (নভেম্বর ২০২৬) চীনের প্রযুক্তিনগরী শেনজেনে সমবেত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতারা। শি জিনপিংয়ের স্বপ্নের এই শহরটিকে চীন বিশ্বের সামনে এক অত্যাধুনিক ‘এআই ওয়ান্ডারল্যান্ড’ এবং রোবোটিক্সের কেন্দ্র হিসেবে তুলে ধরছে। ঝকঝকে আকাশচুম্বী ভবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার চমক দিয়ে বিশ্বনেতাদের মুগ্ধ করার আয়োজন করা হয়েছে।
তবে এই চাকচিক্যের আড়ালে শেনজেনেরই শহরতলি শাজিং ও সংগাং এলাকায় লুকিয়ে রয়েছে এক ভিন্ন বাস্তবতা। বিশ্বনেতারা সেখানে দেখতে পাবেন না যে, আবাসন খাতের গভীর সংকট এবং বহু কারখানা অন্যত্র সরে যাওয়ায় হাজার হাজার সাধারণ শ্রমিক কীভাবে কর্মহীন হয়ে চরম অর্থনৈতিক কষ্টে দিন কাটাচ্ছেন।
Total Views:
0