আমুদরিয়া নিউজ: বিষাক্ত ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই শহরের একাধিক এলাকায় বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছয়। AIIMS এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ছিল ৪১৮, ITO-তে ৪৫৫ এবং IIT দিল্লিতে ৪৮৭। CPCB-র তথ্য অনুযায়ী, একাধিক এলাকায় দূষণের মাত্রা ‘Severe’ বা ভয়াবহ পর্যায়ে রয়েছে। Reuters-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে দিল্লি। দূষণের জেরে শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।
Total Views:
0