বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় বড়সড় বিভ্রাট

আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে মাইক্রোসফটের ক্লাউড ও Microsoft 365 পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিভ্রাট। এর জেরে Outlook, Teams, Copilot-সহ একাধিক পরিষেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। ওয়েবসাইট পর্যবেক্ষণকারী সংস্থা Downdetector-এর তথ্য অনুযায়ী, বিভ্রাটের সময় প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানান।

মাইক্রোসফট জানিয়েছে, সংস্থার কয়েকটি সার্ভার স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই বিপত্তি ঘটেছে। ফলে সচল সার্ভারগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে প্রাথমিক পদক্ষেপ সফল না হওয়ায় বিকল্প ব্যবস্থা খুঁজছেন ইঞ্জিনিয়াররা। এই বিভ্রাটের প্রভাব পড়েছে একাধিক সরকারি দফতরের ইমেল ও যোগাযোগ ব্যবস্থাতেও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *