৫ ডিসেম্বর বিয়ে মিমি চক্রবর্তীর? সব্যসাচীর স্টোরে অভিনেত্রীকে ঘিরে জল্পনা

আমুদরিয়া নিউজ: ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনই জল্পনা ছড়িয়েছে টলিপাড়ায়। সম্প্রতি দক্ষিণ কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা যায় অভিনেত্রীকে। সঙ্গে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। এরপর থেকেই বিয়ের সাজ চূড়ান্ত করতেই সেখানে গিয়েছিলেন কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সূত্রের দাবি, সিদ্ধার্থ নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌসেনার সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে। নভেম্বরেই আইনি বিয়ে সেরে ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ে মূল অনুষ্ঠান হতে পারে বলেও খবর। পরে কলকাতায় রিসেপশনের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জল্পনা। তবে বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *