১২ বছরে গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষতি করেছে বিজেপি, অভিযোগ সনিয়ার

আমুদরিয়া নিউজ: গত ১২ বছরে বিজেপি দেশের গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থার ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী। আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে চলেছে তাঁর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অব লাভ’। সেই উপলক্ষে এক সাক্ষাৎকারে মোদি সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ ক্রমশ পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন এবং ক্ষয়ক্ষতি উপলব্ধি করছেন। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় ও রাজনৈতিক দলগুলির সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সনিয়ার অভিযোগের পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ১৯৭৫ সালের জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *