২০০ কোটি টাকার প্রতারণা মামলা, দিল্লির আদালতে সাক্ষ্য দিলেন নোরা ফাতেহি

আমুদরিয়া নিউজ: সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজি মামলায় শুক্রবার দিল্লির আদালতে সাক্ষ্য দিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আদালতে তিনি জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে রয়েছেন। পাশাপাশি, চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও বক্তব্য রাখেন তিনি।

উল্লেখ্য, সুকেশ ও তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগের সূত্রে পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের অভিযোগ, সুকেশ নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজ-সহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *