আমুদরিয়া নিউজ: ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে আগামী ১০ বছরে দেশটিতে ব্যবসার পরিধি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে জাপানের বাণিজ্যিক সংস্থা মারুবেনি করপোরেশন।
সংস্থার প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতো জানিয়েছেন, উত্তর আমেরিকার পর ভারতই তাদের কাছে সবচেয়ে সম্ভাবনাময় বাজার। উৎপাদন, ভোগ্যপণ্য, খাদ্য ও পানীয় এবং আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সংস্থাটি। পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গেও যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোর উন্নয়ন এবং উৎপাদন খাতের চ্যালেঞ্জ মোকাবিলার উপরও জোর দিয়েছেন ওমোতো। তাঁর কথায়, ‘একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী।’
Total Views:
0