আবহাওয়া বদলের কোপ: কেলগস রাইস ক্রিসপিসে আর থাকছে না ভাতের চাল

আমুদরিয়া নিউজ: বিশ্বখ্যাত ব্রেকফাস্ট সিরিয়াল কোম্পানি কেলগস তাদের জনপ্রিয় পণ্য ‘রাইস ক্রিসপিস’-এ আসল ভাতের চালের ব্যবহার বন্ধ করার মতন বড় সিদ্ধান্ত নিতে চলেছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং খামখেয়ালি আবহাওয়ার কারণে ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিশ্ববাজারে চালের জোগান কমে গেছে এবং দাম আকাশছোঁয়া হয়েছে।

কাঁচামালের এই অভাব মেটাতে কোম্পানিটি এখন চালের বিকল্প হিসেবে অন্য কোনো খাদ্যশস্যের স্টার্চ ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রাতঃরাশের টেবিলে অত্যন্ত জনপ্রিয় এই খাবারের স্বাদ ও মুচমুচে ভাব একই থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও, চিরপরিচিত আসল চালের টুকরো না থাকার খবরে খাদ্যপ্রেমীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *