রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ নির্মলার, বিতর্কের মঞ্চ হিসেবে সংসদের প্রস্তাব

আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তার পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর বক্তব্য, বিতর্কের জন্য আলাদা মঞ্চের প্রয়োজন নেই, সংসদই উপযুক্ত জায়গা। সেখানে এসআইআর ও ইভিএম নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্মলার প্রশ্ন, সংসদে বিতর্কে অংশ নিতে রাহুল এত অনাগ্রহী কেন?

অন্যদিকে, রাহুলের দাবি, প্রধানমন্ত্রী যে কোনও জায়গায় তাঁর সঙ্গে সরাসরি বিতর্কে বসুন। এসআইআর নিয়ে আলোচনার আগে নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংশোধন প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছে কংগ্রেস।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *