৫ নভেম্বর নতুন শিল্পনীতি ঘোষণা, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর পশ্চিমবঙ্গের

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে আগামী ৫ নভেম্বর নতুন শিল্পনীতি ঘোষণা হতে চলেছে। রাজ্যে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থানের সুযোগ তৈরিই এই নীতির মূল লক্ষ্য। শিল্পমহলের মতে, একক জানালা ছাড়পত্র, সহজ জমি বণ্টন, উন্নত পরিকাঠামো ও আর্থিক সুবিধা নিশ্চিত হলে রাজ্যে নতুন বিনিয়োগ আসতে পারে।

শিল্পপতিদের মতে, রানিগঞ্জের কোল-বেড মিথেন ও শেল গ্যাস, খাদ্য প্রক্রিয়াকরণ, কোল্ড চেইন, রিয়েল এস্টেট ও লজিস্টিকস ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। বিদ্যুতে ভর্তুকি, কর ছাড় এবং সহজ প্রশাসনিক প্রক্রিয়া চালু হলে এই ক্ষেত্রগুলিতে শিল্পের প্রসার ঘটতে পারে। নতুন শিল্পনীতির মাধ্যমে রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি ও তরুণ প্রজন্মের কর্মসংস্থানের আশা করছে শিল্পমহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *