আমুদরিয়া নিউজ: মাটিগাড়ায় ক্রেতার কাছে ব্রাউন সুগার বিক্রির আগেই পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম মোহাম্মদ আইউব, বয়স ৩১ বছর। তিনি শিবমন্দিরের লেনিনপুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের বিরুদ্ধে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0