২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল, শুরু ২ মার্চ

আমুদরিয়া নিউজ: দেশজুড়ে জনগণনা বা সেনসাস ২০২৭-এর কাজের জন্য পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে শুরু হতে পারে পরীক্ষা। জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষক ও প্রশাসনিক কর্মী যুক্ত থাকায় ১ মার্চের আগে পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সেই কারণেই পরীক্ষার সূচি পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছে পর্ষদ।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম ভাষা, ৩ মার্চ দ্বিতীয় ভাষা, ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ গণিত, ১৩ মার্চ ভৌত বিজ্ঞান, ১৫ মার্চ জীবন বিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হতে পারে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে, চলবে দুপুর ২টো পর্যন্ত। তবে এই সূচি এখনও প্রস্তাবিত। পর্ষদের চূড়ান্ত ঘোষণার পরই নতুন রুটিন কার্যকর হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *