আমুদরিয়া নিউজ: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল, রবিবার ওমান থেকে ভারতে প্রত্যর্পণ করা হলো এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সৌরভ চন্দ্রকরকে। ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে রয়্যাল ওমান পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।
সিবিআই সূত্রে খবর, এই মামলায় সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা রয়েছে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির একটি মামলাতেও তিনি অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অবৈধ বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল এই নেটওয়ার্ক। আজ, ২ নভেম্বর তাঁকে রায়পুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করার কথা।
Total Views:
0