আমুদরিয়া নিউজ: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র কর্মসূচি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের অনুমতি মিললেও, কনট প্লেসের মিন্টো রোড সংযোগস্থল থেকে রামলীলা ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিলের কোনও অনুমতি নেই বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, মিছিলের জন্য কোনও লিখিত আবেদন জমা পড়েনি। রাহুল গান্ধী ওই দিন দুপুর ১২টায় মিছিলের ডাক দিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রেখে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ।
Total Views:
0