আমুদরিয়া নিউজ: সাধারণ মানুষের স্বার্থ ও দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের পরিপন্থী ব্যাঙ্ক সংস্কারের বিরোধিতা করবে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI)। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সংগঠনের সম্পাদক হরি রাও এস। কেন্দ্রের প্রস্তাবিত উচ্চপর্যায়ের ব্যাঙ্কিং সংস্কার কমিটির বিরোধিতা করে তাঁর দাবি, এই উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেসরকারিকরণের পথ প্রশস্ত হতে পারে। নয়া উদারনৈতিক সংস্কারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
Total Views:
0