আমুদরিয়া নিউজ: আটলান্টায় জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবারের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানাডা সফরকে সম্পর্ক মজবুত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তাঁরা। আগামী ১১ ও ১২ ডিসেম্বর টরন্টো ও অটোয়া সফরের কথা রয়েছে মোদীর। উল্লেখ্য, ২০২৩ সালে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ঘিরে ভারত-কানাডা সম্পর্কের অবনতি হয়েছিল। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে।
Total Views:
0