আমুদরিয়া নিউজ: অসমের ডিমা হাসাও জেলার উমরাংসোর পাথুরে এলাকায় নতুন প্রজাতির গেকোর সন্ধান পেলেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে ‘সাইর্টোড্যাকটাইলাস ডায়ামেনসিস’। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই আবিষ্কারের কথা জানান।
গবেষকেরা শারীরিক বৈশিষ্ট্য ও জিনগত গঠন পরীক্ষা করে নতুন প্রজাতিটির পরিচয় নিশ্চিত করেছেন। এটি ‘সাইর্টোড্যাকটাইলাস অরুণাচলেনসিস’-এর ঘনিষ্ঠ প্রজাতি হলেও বেশ কিছু বৈশিষ্ট্যে আলাদা। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ থ্রেটেনড ট্যাক্সা’ পত্রিকায়। এই আবিষ্কার ডিমা হাসাওয়ের জীববৈচিত্র্য ও পাথুরে বাস্তুতন্ত্রের সংরক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে দিল।
Total Views:
0