আমুদরিয়া নিউজ: বলিউডে স্বজনপ্রীতি বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সারা আলি খান। ‘ফিল্মফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা দাবি করেন, বাবা সাইফ আলি খানের প্রভাব ব্যবহার করে তিনি সিনেমার সুযোগ পাননি। ‘কেদারনাথ’ ছবির সময় সমস্যার সমাধানও নিজেই করেছিলেন বলে জানান তিনি।
তবে ফিল্মি পরিবারে জন্মানোর কারণে প্রাথমিক সুযোগ পাওয়া সহজ হয়েছে, তা স্বীকার করেছেন সারা। তাঁর মতে, এই পরিচয়ের জন্যই বারবার যোগ্যতা প্রমাণের বাড়তি চাপের মুখে পড়তে হয় স্টারকিডদের। দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা থেকে তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে শেষ পর্যন্ত নিজের পরিশ্রম, সিদ্ধান্ত ও অভিনয়দক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Total Views:
0