এসআইআর-বিরোধী আন্দোলনে ‘ইন্ডিয়া’ জোটকে সমর্থন ককরোচ জনতা পার্টির

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে ১ নভেম্বর ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশকে সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও তাঁদের সমর্থন রয়েছে।

এক্স-এ অভিজিৎ লেখেন, ‘জ্ঞানু মাস্ট গো!’ সিজেপির অভিযোগ, এসআইআর-এর ফলে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, “গণতন্ত্রের মূল নীতি হল—জনগণ তাদের সরকার বেছে নেবে, সরকার নিজে তার ভোটারদের বেছে নেবে না।” নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফেরাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তারা। তবে সমাবেশে অভিজিৎ দীপকে বা সিজেপির অন্য সদস্যেরা মঞ্চে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *