টাটা গোষ্ঠীর সংঘাত নিয়ে মোদী-শাহকে নিশানা রাহুলের

আমুদরিয়া নিউজ: টাটা গোষ্ঠীর অন্দরের বিরোধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁর অভিযোগ, ‘অপরাধমূলক ভাবে ধ্বংস’ করা হচ্ছে টাটা গোষ্ঠীকে। অথচ শিল্পমহলের কেউ মুখ খুলছেন না। তবে অভিযোগের সমর্থনে নির্দিষ্ট কোনও প্রমাণ দেননি রাহুল।

টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এবং টাটা সন্সের পরিচালন পর্ষদের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছেন সংস্থার এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তাঁকে আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নোয়েল। বৈঠকের আলোচ্যসূচি এবং সম্পাদনা না-করা ভিডিও রেকর্ডিংও চেয়েছেন তিনি। অন্য দিকে, টাটা সন্স সিদ্ধান্তের বৈধতার পক্ষে আইনি মতামতের কথা জানিয়েছে।

এই বিরোধে রাহুলের মন্তব্যে নতুন রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *