ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

আমুদরিয়া নিউজ: রতের উপকূলে আছড়ে পড়ার পর ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার ভোরে পুদুচেরি সংলগ্ন উপকূলে স্থলভাগে প্রবেশ করতে শুরু করে ঝড়টি। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তাল রয়েছে দিঘার সমুদ্রও। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *