আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের পূর্ব উপকূলে শুরু হয়েছে দুর্যোগ। বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের উপকূলে স্থলভাগে প্রবেশ করতে শুরু করে ঝড়টি। প্রবল হাওয়া ও ভারী বৃষ্টিতে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার খবর মিলেছে।
২৬ অক্টোবর বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় অর্ণব। পরদিন ২৭ অক্টোবর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছয় সেটি। বুধবার ভোরে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৫–১২৫ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ পৌঁছেছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত।
Total Views:
0