আমুদরিয়া নিউজ: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে বার্তায় তিনি ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার আশাপ্রকাশ করেন। বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি গ্লোবাল সাউথের অভিন্ন স্বার্থে দুই দেশ একযোগে কাজ করবে বলেও জানান মোদী। আন্তর্জাতিক মঞ্চে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ভারত ও ব্রাজিলের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Total Views:
0