এআই দিয়ে লেখা উপন্যাসের জন্য চালু হল নতুন সাহিত্য পুরস্কার

আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় লেখা উপন্যাস ও গল্পের জন্য চালু হয়েছে নতুন সাহিত্য পুরস্কার ‘প্রি পাসকাল দ্য লিতেরাতুর আইএ’। ফরাসি ভাষায় ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের অপ্রকাশিত কল্পকাহিনি জমা দিয়ে বিশ্বের যেকোনও দেশের লেখকেরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে। পাণ্ডুলিপির সঙ্গে ব্যবহৃত এআই মডেল ও প্রম্পটের বিবরণও জমা দিতে হবে।

আয়োজকদের শর্ত, গল্পে মানবজাতির জন্য হুমকি তৈরি করা কোনও নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানের ভাবনা থাকতে হবে। নির্বাচিত বিজয়ীর বই প্রকাশের সুযোগও থাকবে। নভেম্বরের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং ডিসেম্বরের শুরুতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *