আমুদরিয়া নিউজ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শুক্রবার নয়াদিল্লিতে বিক্ষোভ ও পদযাত্রা করল ‘পিপলস এগেইনস্ট এসআইআর’ মঞ্চ। ছাত্র, কৃষক, শ্রমিক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।
মঞ্চের অভিযোগ, বর্তমান এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ২০২৪ সালের আগের ভোটার তালিকা পুনর্বহাল এবং সামাজিক নিরীক্ষার মাধ্যমে তালিকা সংশোধনের দাবি জানিয়েছে তারা।
এদিকে, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্যের আপত্তির খবর প্রকাশিত হলেও তা খারিজ করেছে কমিশন। তাদের দাবি, সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছে।
Total Views:
0