আমুদরিয়া নিউজ: ঐতিহ্যের অবসান! দীর্ঘ ১৬০ বছর পর আমেরিকার নিউ ইয়র্ক শহরে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ‘ঘোড়ার গাড়ি’ স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপ্রেমী সংগঠনগুলোর দীর্ঘদিনের আন্দোলন এবং পশুর ওপর নির্যাতন ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার জেরেই এই ঐতিহাসিক পদক্ষেপ।
ব্যস্ত শহরের রাজপথে যান্ত্রিক যানবাহনের মাঝে ঘোড়ার গাড়ি প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ত। এছাড়া গ্রীষ্মের তীব্র দাবদাহে ঘোড়াগুলোর অসুস্থ হয়ে পড়ার ঘটনাও সামনে এসেছিল। এই নিষেধাজ্ঞার ফলে পশু অধিকার রক্ষা ক্ষেত্রে এক বড় জয় হিসেবে দেখা হলেও, এই শিল্পের সাথে জড়িত চালকদের বিকল্প কর্মসংস্থানের দাবি উঠছে।
Total Views:
0