প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ‘বদর’ সমঝোতায় পাকিস্তান-সহ চার দেশ

আমুদরিয়া নিউজ: প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতা স্মারকে সই করল পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া। বুধবার, ২১ অক্টোবর কাতারের রাজধানী দোহায় ‘বদর’ নামে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। সামরিক অস্ত্র উৎপাদন, প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন, প্রশিক্ষণ ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এর মূল লক্ষ্য।

চুক্তির মাধ্যমে চার দেশ নিজেদের প্রতিরক্ষা শিল্পের দক্ষতা কাজে লাগিয়ে যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরির পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে চায়। অনুষ্ঠানে চার দেশের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *