আমুদরিয়া নিউজ: আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফের ভয়াবহ রূপ ধারণ করেছে দ্রুতগতির দাবানল। তীব্র হাওয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বেশ কিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রাণহানি এড়াতে প্রশাসন দুর্গত এলাকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক দল ও হেলিকপ্টার দিনরাত কাজ করছে, তবে বাতাসের গতি বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
Total Views:
0