আমুদরিয়া নিউজ: ফ্রান্সের চ্যানেল টানেল সংলগ্ন এলাকায় এক মারাত্মক সড়ক ও রেল দুর্ঘটনা ঘটে গেল। একটি চলমান যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ফরাসি প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সাথে সরাসরি ধাক্কা মারে। এই ভয়াবহ সংঘর্ষের ফলে বাসের ভেতরে থাকা অন্তত ১৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনার সাথে সাথেই ফরাসি উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সংযোগকারী চ্যানেল টানেলের ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফরাসি রেল পুলিশ।
Total Views:
0