আমুদরিয়া নিউজ: দেশজুড়ে চলা ভয়াবহ বায়ুদূষণ, ধোঁয়াশা এবং দাবানলের আগুন নেভাতে এক অভিনব ও ব্যয়বহুল বৈজ্ঞানিক পদ্ধতি বেছে নিল ইন্দোনেশিয়া সরকার। বিষাক্ত কুয়াশার চাদর কাটাতে এবং বাতাসে জমে থাকা ক্ষতিকর কণা দূর করতে কৃত্রিম মেঘ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বিশেষ সামরিক বিমানের সাহায্যে আকাশের নির্দিষ্ট উচ্চতায় টন টন ড্রাই আইস (কঠিন কার্বন ডাই অক্সাইড) ছিটানো হচ্ছে।
এই ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে দ্রুত কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব হবে। এই বৃষ্টি বাতাসের ভাসমান বিষাক্ত ধূলিকণা, কার্বন ও ছাইকে মাটিতে নামিয়ে এনে বাতাসকে দ্রুত শ্বাসযোগ্য ও পরিষ্কার করতে সাহায্য করবে। যুদ্ধকালীন তৎপরতায় বায়ুসেনা ও পরিবেশ দফতর এই যৌথ অপারেশন চালাচ্ছে।
Total Views:
0