আমুদরিয়া নিউজ: কেরালার এরনাকুলাম জেলার নেদুম্বাসেরিতে কোচি বিমানবন্দরের কাছে দ্রুতগতির মিনি কুপারের ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাত প্রায় ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দেবিকা, গোপিকা ও ইজাজ।
পুলিশ সূত্রে খবর, চা খেয়ে স্কুটারে বাড়ি ফেরার সময় তাঁদের গাড়িটি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
গাড়ির ১৯ বছর বয়সি চালক সুহাইল সাজিভকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রক্ত পরীক্ষার রিপোর্ট ও ফরেনসিক পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা।
Total Views:
0