আমুদরিয়া নিউজ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠল রাহুল গান্ধীর বিরুদ্ধে। শনিবার এই অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর দাবি, রাজনৈতিক স্বার্থে সত্যকে বিকৃত করছেন রাহুল। অন্যদিকে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর রাহুল ও বিরোধী নেতারা দাবি করেছিলেন, তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছিল বিরোধী জোট। সেই বৈঠককে কেন্দ্র করেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Total Views:
0